1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কাপ্তাইয়ের সাবেক জাতীয় ফুটবলার জামাল উদ্দিন—খেলাধুলার মাঠে এখনো সমান সক্রিয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঝালকাঠি পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক-আইনজীবী আক্কাস সিকদার স্বর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে সদস্য বৃদ্ধির নতুন প্রত্যয় রোটারি ক্লাব ঢাকা মিডটাউনের ‘নিয়মিত সভা ২০৮৯-এ সদস্য উন্নয়ন, নতুন ক্লাব প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা’ ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর ২০২৬–২৭ বর্ষের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ৩৪ জনে পাস ৩, ফল বিপর্যয়ে ক্ষুব্ধ স্থানীয়রা সাতক্ষীরায় এক বছর বিচারক শূন্য নারী ও শিশু ট্রাইব্যুনাল মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন একজন পিতার বুকের ভেতর আজ যে শূন্যতা—তা কোনো ভাষায় প্রকাশ করার নয় গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর রাষ্ট্রীয় উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা?

কাপ্তাইয়ের সাবেক জাতীয় ফুটবলার জামাল উদ্দিন—খেলাধুলার মাঠে এখনো সমান সক্রিয়

reporter মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি)
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের কৃতী সন্তান, সাবেক জাতীয় ফুটবলার জামাল উদ্দিন। একসময় জাতীয় পর্যায়ে ফুটবলে দাপটের সঙ্গে খেললেও বর্তমানে তিনি কর্মজীবনে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফুটবল রেফারি হিসেবেও দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
রাঙামাটি অঞ্চলের ক্রীড়াঙ্গনে রেফারি হিসেবে জামাল উদ্দিনের রয়েছে ব্যাপক পরিচিতি। মাঠে তাঁর নিরপেক্ষতা, দক্ষতা ও অভিজ্ঞতার কারণে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের কাছেও তিনি একজন পরিচিত মুখ।
রোববার (২৩ আগস্ট) কাপ্তাইয়ের কর্ণফুলী মাঠে তাঁর সঙ্গে দীর্ঘ সময় খেলাধুলা নিয়ে আলাপকালে উঠে আসে ফুটবলের অতীত-বর্তমানসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের নানা বিষয়। এ সময় সাংবাদিকের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং কাপ্তাইয়ের ফুটবল ও খেলাধুলার উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জামাল উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মব্যস্ততার মাঝেও তিনি খেলাধুলাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে রেখেছেন। বিশেষ করে ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা এখনো আগের মতোই অটুট। মাঠ, খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনের পরিবেশ তাঁকে সবসময়ই টানে।
কাপ্তাইয়ের সন্তান হিসেবে স্থানীয় তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার বিষয়ে তিনি আগ্রহী। তাঁর মতে, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা গেলে কাপ্তাই থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।
সাবেক জাতীয় ফুটবলার থেকে বর্তমানে সফল রেফারি—জামাল উদ্দিনের এই দীর্ঘ ক্রীড়াযাত্রা কাপ্তাইয়ের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com