1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বহু জীবনকে চার দশক জ্ঞানের আলোয় আলোকিত করা শিক্ষক অবসরে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে আটটি নতুন কোর্স চালুর উদ্যোগ নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে কানাইখালে মাছের পোনা অবমুক্ত ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ঝালকাঠি পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রস্তুতি নিচ্ছেন সাংবাদিক-আইনজীবী আক্কাস সিকদার স্বর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে সদস্য বৃদ্ধির নতুন প্রত্যয় রোটারি ক্লাব ঢাকা মিডটাউনের ‘নিয়মিত সভা ২০৮৯-এ সদস্য উন্নয়ন, নতুন ক্লাব প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা’ ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর ২০২৬–২৭ বর্ষের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা

মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ

ঢাকার মোহাম্মদপুর টাউনহলস্থ শহীদ পার্ক জামে মসজিদে পবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন, চরিত্র, আখলাক ও সুন্নাহর অনুসরণই পারে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠা করতে। তাই মহানবী (সাঃ)-এর আদর্শকে জীবন পরিচালনার অন্যতম শক্তি হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি ভালোবাসা শুধু মুখের দাবি নয়; বরং তাঁর সুন্নাহ অনুসরণ, তাঁর প্রদর্শিত ন্যায়, সততা, মানবিকতা ও উত্তম চরিত্র নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মুসলমানদের উচিত পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলা এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

মাহফিলে মহানবী (সাঃ)-এর পবিত্র জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com