1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী লক্ষ্মীপুরে সাংসদের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করলো ছাত্র অধিকার পরিষদ পটিয়াবাসীকে ঈদে মিলাদুন্নবী (সা.) শুভেচ্ছা জানালেন আলাউদ্দিন সারিয়াকান্দিতে সোলারতাইড় রাজমিস্ত্রি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার ১৬ বিদেশি মিশনের আহ্বান- রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে রাখাইনে নিরাপদ পরিবেশ জরুরি বোনের সম্পত্তি আত্মসাৎ এর লোভে বোনকে প্রাননাশের হুমকী, ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: আলী হাসান উসামা

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

reporter তানিম আহমেদ নালিতাবাড়ী
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে ভেসে ওঠা অবস্থায় তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত রোহান ওই গ্রামের হজরত আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অপর শিশু ইসমাইল একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
সোমবার ভোরে স্থানীয় একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা সেখানে ছুটে যান এবং মরদেহ দুটি উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, রোহান ও ইসমাইল মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com