বিমানবন্দরে স্বাগত জানিয়ে রাজশাহীর বিভিন্ন বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সংসদ সদস্য শফিকুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে রাজশাহীতে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সংসদ সদস্য শফিকুল হক মিলনপরে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অতিথি বিশ্রামকক্ষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সংসদ সদস্য শফিকুল হক মিলনের মধ্যে রাজশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার শিক্ষা ও প্রাথমিক শিক্ষাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।রাজশাহী ট্যুর গাইড এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আব্দুস সালাম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর রাজশাহী সফরকে ঘিরে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সফরে রাজশাহীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন