1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জিরানী বাজারে বক্করের দোকানে মরা মুরগি বিক্রির অভিযোগ কাঁচপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের মুখে ইউএনও বিজিবি কর্তৃক মাদক কারবারীসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক বিরলে পূবালী ব্যাংক উপশাখার আয়োজনে, পাঁচ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন ফরিদপুরে মাদকসহ আটকের পাঁচ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মানববন্ধন বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল বাবার স্মৃতি, এক জীবন্ত ইতিহাস! এক গণমাধ্যম কর্মীর খোলা চিঠি

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

reporter রাব্বি হাসনাত ইমন, কানাইঘাট 
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় একজন ভারতীয় গাড়ি চালকও নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যা বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট।

নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানি গ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সূত্রে জানা যায়, দূর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। কাতার প্রবাসী আশিক রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিহতদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর নিহতদের পরিবার,স্বজন ও এলাকার মধ্যে শোকের মাতম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com