1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মিরপুরে জমি ও ভাড়া বিরোধ: প্রতিবাদ, উঠল জবরদখলের গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন আশুলিয়া এসিল্যান্ড অফিসের নিচে লাইসেন্সবিহীন খারিজের দোকানের হিড়িক, আঙুল ফুলে কলা গাছ দোকান মালিকেরা বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জিরানী বাজারে বক্করের দোকানে মরা মুরগি বিক্রির অভিযোগ কাঁচপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের মুখে ইউএনও বিজিবি কর্তৃক মাদক কারবারীসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক বিরলে পূবালী ব্যাংক উপশাখার আয়োজনে, পাঁচ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন

সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মানববন্ধন

reporter আব্দুল্লাহ আল মারুফ,চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নে শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা আহমদ ছফার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার প্রতিবাদে এবং রাস্তাটি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (২১ জুন) উপজেলার চরতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পানি চরতী এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। চরম দুর্ভোগে শতাধিক পরিবার মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র সরকারি চলাচলের রাস্তার একটি অংশ জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছে। এর ফলে পুরো এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান: রাস্তাটি সংকুচিত হয়ে পড়ায় এলাকার কেউ অসুস্থ হলে বা কোনো জরুরি প্রয়োজনে যানবাহন প্রবেশ করতে পারছে না। এলাকায় কারও মৃত্যু হলে মরদেহ বহনের খাটিয়া নিয়ে যাতায়াত করাও এখন দুরূহ হয়ে পড়েছে।অভিযুক্ত বাড়ির নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি নিয়মিত রাস্তায় এসে জমছে। এতে স্থানীয় মুসল্লিদের মসজিদে যাতায়াতসহ সাধারণ পথচারীদের পোশাক অপবিত্র ও চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

রাস্তা দখলের বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসী সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এসি ল্যান্ড কার্যালয় থেকে বিষয়টি তদন্তের জন্য ১নং চরতী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠানো হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত বাড়ির সীমানার ভেতরে প্রায় ১০ থেকে ১৩ ফুট সরকারি রাস্তা বা জায়গা রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহমদ ছফার ছেলে প্রবাসী হামিদুল ইসলাম মুঠোফোনে জানান, “আমরা ২০১৬ সালে এই বাড়িটি নির্মাণ করেছি। দীর্ঘ বছর যাবত বাড়িটি যেভাবে আছে সেভাবেই রয়েছে এবং নির্মাণের সময় কেউ কোনো প্রকার আপত্তি জানায়নি। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু লোক আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে।”

ইউনিয়ন পরিষদের তদন্তে রাস্তার জায়গা দখলের সত্যতা পাওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ সুরাহা করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com