1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরমেশ্বরপুর,রামচন্দ্রপুর,কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, দেশি মদ গ্রেপ্তার পুলিশ থেকে বাঁচতে খালে ঝাপ শীর্ষ মাদক কারবারির, হল না শেষ রক্ষা,সহযোগীসহ গ্রেপ্তার আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন

reporter কমলগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান, আহমেদুজ্জামান আলম, আসহাবুজ্জামান শাওন, আব্দুল বাছিত খান, আর কে সোমেন, হিফজুর রহমান তুহিন, পারভেজ আহমদ, মো. মোনায়েম খান প্রমুখ। সাধারণ সভা শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।

পরে সর্ব সম্মতিক্রমে নির্মল এস পলাশ কে (দৈনিক তৃতীয় মাত্রা) সভাপতি, মো. আব্দুল বাছিত খান কে ( দৈনিক খবরপত্র) সহসভাপতি, মো. মোনায়েম খান কে (দ্য এশিয়ান এইজ) সাধারণ সম্পাদক, হিফজুর রহমান তুহিন কে (দৈনিক তরুন কন্ঠ) সহ সাধারণ সম্পাদক, আর কে সোমেন কে (ব্রজ্জ্বধ্বনি) অর্থ ও দপ্তর সম্পাদক, জায়েদ আহমদ কে (দৈনিক সংবাদ সারাবেলা) প্রচার ও প্রকাশনা সম্পাদক, শায়েখ আহমেদ কে (দৈনিক ঘোষণা) তথ্য ও গবেষণা সম্পাদক, সাইদুল ইসলাম কে (দৈনিক ঢাকা প্রতিনিধি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজু দত্ত কে দৈনিক কালবেলা) সদস্য, এলিসন সুঙ কে ( দৈনিক বাংলা টাইমস) সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়।

কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ প্রেসক্লাব এর সহসভাপতি, যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহমদ প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক ও সদস্য আসহাবুজ্জামান শাওন প্রেসক্লাব এর সভাপতি নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com