1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে বিষপানে যুবকের আ ত্ম-হ ত্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

কমলগঞ্জে বিষপানে যুবকের আ ত্ম-হ ত্যা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ

হোসাইন আহমদ, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিষপানে হিমেল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষপান করে তিনি আত্মহত্যা করেন। নিহত যুবক রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সে মানসিক রোগে ভোগছিল। পারিবারের সকলের অজান্তে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কমলগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা বিষপানে যুবকের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে নিহত হিমেল মিয়া দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী চলে যায় বাপের বাড়ি। তারপর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। পরিবারের সকল সদস্যদের মারধর করা শুরু করে। তারা সবাই তার ভয়ে পাশ্ববর্তী ঘরে আশ্রয় নিত। সকালে সবার অগোচরে বিষপানে আত্মহত্যা করে।
কমলগঞ্জ থানার এস আই মহাদেব বাছাড় বলেন, বিষপানে মৃত্যুর বিষয়টি আমরা মৌলভীবাজার মডেল থানার মাধ্যমে জানতে পারলাম, এখন ও তাদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নাই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com