1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ডে ভূষিত হন ডকুমেন্টারি ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক শাহজাদপুরে পাঁচ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ধারণে ভুল রিপোর্ট প্রদানের অভিযোগ ‎ছারপোকার দখলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অতিষ্ঠ ভর্তি রোগীরা খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি

ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ডে ভূষিত হন ডকুমেন্টারি ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড এর উদ্যোগে ওয়েডিং ফেস্টিভ্যাল, জনপ্রিয় তারকা, বিশিষ্ট শিল্পপতি ও রাষ্ট্রদূতদের অংশগ্রহণে লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড। মিরর ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের জমকালো আয়োজন ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের কর্ণধার শাহজাহান ভূইয়া রাজুর সভাপতিত্বে বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রধান আবু কালাম সিদ্দিক। এছাড়াও সংগঠন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবিলা নূর, সাফা কবীর, ফারিন খান, বারিশ হকসহ অনেকেই। অনুষ্ঠানে সেলিব্রেটি শো, ব্রাইডাল ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফিল্ম মেকারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ডে ভূষিত হন ডকুমেন্টারি ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ-চায়না ক্লাব লিমিটেড এবং মিরর ওয়ার্ল্ড ম্যাগাজিনের পক্ষ থেকে আমার এই অর্জন কাজের গতিকে আরো বাড়িয়ে দেবে। তিনি বলেন, দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমি আমার জায়গা থেকে আলাদা কিছু দেশবাসীকে উপহার দিতে চাই। এছাড়াও বিশিষ্ট আলোকচিত্র শিল্পী কাব্য আহমেদ ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com