ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ এবং সভাটি সঞ্চালনা করেন জনাব জাকিয়া সুলতানা রোজি, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, ময়মনসিংহ।
সভায় রাজস্ব আদায় কার্যক্রমের অগ্রগতি, ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক, সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি, খাস জমি ব্যবস্থাপনা, বকেয়া রাজস্ব আদায়সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা করা হয়।
এছাড়াও রাজস্ব আদায়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।