1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধামসোনা ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়, তদন্তের দাবিতে ক্ষোভ লক্ষ্মীপুরে মাদক বিরোধী জনসচেতনতা দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গাজীপুরে প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণ: ৬৮০ নারী পেলেন এই সুবিধা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন রামুতে ৭২ শিক্ষক পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার ১০ হাজার টাকায় সীমান্ত পাড়ির চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ চট্টগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬: ৫৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

reporter মোঃ ইসমাইল হোসাইন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন
উপজেলা ভূমি কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসাইন ,ফুলবাড়ী থানার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল নাঈম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান
বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও দিলারা আক্তার সভায় বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় ফুলবাড়ী উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি সকলকে স্ব-স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা তাদের মতামত তুলে ধরেন এবং আগামী দিনে আরও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com