1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঈদে আসছে নিরব-বুবলীর 'ক্যাসিনো' - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান সিরাতুন্নবী( সঃ) শীর্ষক আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সরকারি চাকরি কি দুর্নীতি করার লাইসেন্স? আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের বাসায় দুধর্ষ চুরি ১৮ কোটি মানুষের ভূমিসেবা,জনবল বাড়ানোর তাগিদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু বিলুপ্তির পথে মসজিদের জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ঈদে আসছে নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৩, ৭:৩০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘ক্যাসিনো’। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন রাজিব সরোয়ার। ঈদে মুক্তি প্রতিক্ষিত হাফ ডজন সিনেমার মধ্যে হল বুকিংয়ে এখনও এগিয়ে আছে ‘ক্যাসিনো’। গেলো শুক্রবার সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি বাসায় আয়োজিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রযোজক। সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক নিরব ও নায়িকা বুবলী সহ ছবির সাথে সংশ্লিষ্ট সবাই।

নিরব বলেন, শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।

বুবলী বললেন, ছবিটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। এছাড়া গানটিও আপনারা দেখলেন , আমি মনে করি এটাও আপনাদের পছন্দ হবে। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি।

ছবিটিতে নিরব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com