1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আমায় স্বাধীনতা দাও  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

আমায় স্বাধীনতা দাও 

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ২৮ মে, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ

আমায় স্বাধীনতা দাও
স্বাধীন ভাবে কথা বলার
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও

স্বাধীন ভাবে রাত কাটাতে
স্বাধীন ভাবে পথ চলতে
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও

স্বাধীন ভাবে পেট ভরে
ভাত খেতে দাও
সহজ পথে রুজি করার
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও

স্বাধীন ভাবে বিদ্যালয়ে
পড়ার সুযোগ দাও
সু- শিক্ষায় শিক্ষা নিতে
সুযোগ করে দাও
আমায় স্বাধীনতা দাও

স্বাধীন ভাবে মরতে আমার
অনেক বড় সাধ
দা’য়ের কোপ বুলেট ছাড়া
মরার সুযোগ দাও
আমায় স্বাধীনতা দাও ।
৭ জানুয়ারী ২০০৬ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com