1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আমার মনের খাতায়! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

আমার মনের খাতায়!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ মে, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ

লেখক :আকতার আতা: 
তোর সাথে দেখা হলো ষোল বছর পর,
স্বামী নিয়ে সুখেই আছিস ভেঙে খেলার ঘর।
তোর সামনে পাঁক ধরেছে ভরা মাথার চুল,
আজও আছে আগের মতোই তোর চিবুকের টোল।

তোকে দেখে আজ আমার জানতে ইচ্ছে করে,
পাঠশালার সেই দিনগুলো কি আজও মনে পড়ে?
চলনবিলে শাপলা শালুক তুলতে তুই এখন কিযাস?
আগের মতো সংগী খুঁজে আমার মতো এখন কি পাস?
হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে কাঁপে কি তোর বুক?
চুপসে ভেজা ওড়না খুলে ঢেকে রাখিস মুখ।
আষাঢ় এলে খুশি মনে বৃষ্টিতে কি ভিজিস?
কলমি ফুলের ডগা সরিয়ে ব্যাঙের পোনা খুঁজিস,
জানিস এখন বর্ষা এলে তোকে মনে পড়ে,
তুই থাকিস অনেক দূরে অন্য কারো ঘরে।
থাকিস তুই মনন জুড়ে আমার লেখার পাতায়!
ষোল বছর চলছি লিখে আমার মনের খাতায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com