1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ,দিনাজপুর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ দিনাজপুর জেলা শ্রমিক নেতা মজিবুর রহমান মজিব গ্রেপ্তার: সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্কে তরুণদের কণ্ঠে শুদ্ধ সমাজের প্রত্যয়

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ,দিনাজপুর

reporter তাজউদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ

সিডিএ’র নির্বাহী পরিচালক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী শাহ-ই-মবিন জিননাহ বলেন, আদিবাসীদের নিজেস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির ন্যায্য অধিকার এবং নাগরিক মর্যাদার স্বীকৃতি এখন সময়ের দাবি। রাষ্ট্র ও সমাজকে আদিবাসী জনগোষ্ঠীর প্রতি আরো দায়বদ্ধ হতে হবে। রোববার প্রদোষে দিনাজপুর উপশহরে সিডিএ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস -২০২৬ উপলক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ৯ আগস্ট সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি সত্ত্বেও আদিবাসীরা আজও বঞ্চিত, লাঞ্ছিত। জল, জমি, জঙ্গল ও পাহাড় ব্যবসায়ী কর্পোরেটদের জবর দখলে।তাদের অর্জিত ন্যায্য অধিকার কেড়ে নেয়া হচ্ছে। অথচ দেশের স্বাধীনতা আন্দোলনে বহু আদিবাসী নারী সম্ভ্রম হারিয়েছে এবং বহু আদিবাসী মুক্তিযোদ্ধা হিসেবে জীবন বলিদান দিয়েছেন। স্বাধীনতার দীর্ঘ বছর পরেও এই ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষের সাংবিধানিক স্বীকৃতি, সামাজিক সুরক্ষা, ভূমির মালিকানা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। শুধু একের পর এক শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে। দেশের প্রতিটি মানুষের সমতা, স্বচ্ছতা ও বৈষম্যহীন সমাজ গঠন ছাড়া কখনো গণতান্ত্রিক আন্দোলনের সুফল অর্জিত হবে না।

আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, সিডিএ’র উপ-পরিচালক ডক্টর ফরিদা পারভীন কেয়া।এছাড়াও মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্মসূচি কর্মকর্তা জাকিয়া সুলতানার সঞ্চালনায় বক্তব্য দেন- ব্যবস্থাপক, অর্থ ও প্রশাসন মো. জহিরুল ইসলাম, ব্যবস্থাপক জেন্ডার ও নারী অধিকার ফারজানা পুতুল, আইন উপদেষ্টা আব্দুল জব্বার প্রমুখ। এ সময় মাঠ সমন্বয়কারি মো. জাহেদুর রহমান,ডকুমেন্টেশন ও প্রকাশনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা মো. ইমরাত হোসেন,প্রকাশনা বিভাগের সহায়ক মাধুরী কুন্ডু, অভ্যন্তরীণ নিরক্ষক লেবীয় মজুমদার , হিসাব রক্ষক রুহুল আমিন, এগ্রারিয়া কর্মসূচি কর্মকর্তা অরবিন্দ চন্দ্র রায়, প্রশিক্ষক আমিনা খাতুনসহ সুধী ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের আদিবাসী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, অধিকার রক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণের দাবিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৮২ সালের ৯ আগস্ট জাতিসংঘের আদিবাসী বিষয়ক কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে প্রতিবছর দিবসটি উদযাপিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিডিএ ”যাদের কেউ নেই, যাদের কিছু নেই, তাদের সাথে আমরা ” এই মন্ত্রকে ধারণ করে বাংলাদেশের দিনাজপুর -ঠাকুরগাঁও সহ উত্তর অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন থেকে কাজ করে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারও জন-সংগঠন ঐক্য পরিষদ এবং জন- নারী ঐক্য পরিষদ বৃহত্তর দিনাজপুর অঞ্চলে সিডিএ ‘র সহযোগিতায় দিবসটি উদযাপন করেছে।

আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতি ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সিডিএ ৬ দফা দাবি উত্থাপন করেছে- অবৈধ দখলদার ও ভূমিগ্রাসীদের উচ্ছেদ করে আদিবাসীদের পৈত্রিক জমি পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবে এবং ভুয়া দলিলে জমি জবর দখলকারীদের আইনি বিচারের আওতায় আনতে হবে, আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করতে সরকারি খাস জমি ও অর্পিত সম্পত্তিতে স্থায়ীভাবে বন্ধবস্ত দিতে হবে এবং অবিলম্বে স্বতন্ত্র “ভূমি কমিশন “গঠন করতে হবে, আইএলও কনভেনশন ১০৭ অনুযায়ী আদিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে, সমতল ও পাহাড়ের আদিবাসীদের ওপর সকল প্রকার সহিংসতা, মিথ্যা মামলা, শারীরিক ও মানসিক নির্যাতন- নিপীড়ন থেকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জীবন যাপনে পূর্ণ নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে, দিনাজপুর -ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের প্রান্তিক পর্যায়ের হতদরিদ্র, বঞ্চিত ও ভূমিহীন আদিবাসী নারীদের আত্ম- উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে সমন্বিত টেকসই কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে,আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার্থে মানসম্মত চিকিৎসাসেবা ও পুষ্টি বৃদ্ধিতে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com