1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আড়াইহাজার পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ইউসুফ আলী ভূঁইয়ার আত্মপ্রকাশ, সমর্থনে বিশাল শোডাউন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্গাপুরে মাদ্রাসা সুপার জাহিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড় দুর্ভিক্ষের অবসান বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ নারায়নগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকি প্রকাশিত সংবাদের পর ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বালিয়াড়ি থেকে ঝাউবন, সর্বত্র বাণিজ্যের চাপ—কক্সবাজারে কী ঘটছে? শাহজাদপুরে ৬ষ্ঠ বাংলা লোক নাট্য উৎসব বেতমোর বন্ধুমহল সমাজকল্যাণ এর উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করেন

আড়াইহাজার পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ইউসুফ আলী ভূঁইয়ার আত্মপ্রকাশ, সমর্থনে বিশাল শোডাউন

reporter বিশেষ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আত্মপ্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা ইউসুফ আলী ভূঁইয়া। শুক্রবার (২৮ আগস্ট) তাঁর সমর্থনে আয়োজিত একটি বিশাল শোডাউনের মধ্য দিয়ে তিনি মেয়র পদে নির্বাচন করার আগ্রহের কথা জানান।
গত শুক্রবার বিকেলে কামরাঙ্গীরচর বাজার থেকে শোডাউনটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির নেতাকর্মী ও ইউসুফ আলী ভূঁইয়ার সমর্থকরা অংশ নেন। আয়োজকদের দাবি, শোডাউনটি জনসমাগমে পরিণত হয়।

দলীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, ইউসুফ আলী ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৭৭ সালে জাগো দলের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় বলে জানা গেছে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে থাকার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে তাঁর অনুসারীদের দাবি।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তাঁর একটি রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে বলে দাবি করেন সমর্থকরা। তাদের ভাষ্য, বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় পর্যায়ে ইউসুফ আলী ভূঁইয়ার প্রতি সমর্থন রয়েছে।
শোডাউন শেষে আয়োজিত বক্তব্যে ইউসুফ আলী ভূঁইয়া বলেন, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী ও প্রিয় মানুষ। আগামী পৌর নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচিত হতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করলে পৌর এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে পৌর এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অবক্ষয় রোধ, ভূমিদস্যুতা, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন।
মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে ইউসুফ আলী ভূঁইয়া বলেন, আমার নেতা এমপি নজরুল ইসলাম আজাদের সমর্থনে আমি আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার প্রত্যাশা করছি। আশা করি, তিনি আমাকে মনোনয়ন দেবেন।
এদিকে, ইউসুফ আলী ভূঁইয়ার আত্মপ্রকাশের মধ্য দিয়ে আড়াইহাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এবং নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী তফসিল ঘোষণার পরই স্পষ্ট হবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা ও জনসম্পৃক্ততা আগামী দিনে আরও বাড়তে পারে। ফলে আড়াইহাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com