পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থা, বেতমোর, মঠবাড়িয়া, পিরোজপুর-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি–২০২৬।
কর্মসূচির অংশ হিসেবে বলেশ্বর নদীতে মৎস্য অবমুক্তকরণ করা হয় এবং পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সাব্বির আহমেদ তানভির, সাধারণ সম্পাদক মোঃ বেলাল নাজিম, দপ্তর সম্পাদক নেভিন আধিত সামিম ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল সদস্যবৃন্দ।একটি গাছ মানে একটি প্রাণের আশ্রয়।
জলজ সম্পদ রক্ষা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ প্রকৃতি নিশ্চিত করা।আসুন, সবাই মিলে সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ি।
বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থাসরকারি রেজি নং: পিরোজ – ১০৭০/২৫,বেতমোর, মঠবাড়িয়া, পিরোজপুর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মোঃ শাহিলুর আকন তুষার
সবাইকে এই সংগঠনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ভবিষ্যতের যেন আরো বড় বড় উদ্যোগ নিতে পারেন ইনশাআল্লাহ।