1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আজিজুল হক রাজু মাস্টারকে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত গেলেন জোর করে পুশ-ইনের ভারতীয় ৪ নাগরিক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস: মাদ্রাসার ৮ ছাত্রী নিহত, নিখোঁজ বেশ কয়েকজন দুই শতাধিক মানুষের কবর খনন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কাশেম গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ১০ গজের মধ্যে চুরি, আইন-শৃঙ্খলা নিয়ে বাড়ছে উদ্বেগ ঠাকুরগাঁওয়ে একাধিক বিয়ে, অর্থ আত্মসাতসহ প্রতারণার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড এর নতুন শাখা উদ্বোধন রাজশাহীর বাঘা থানায় অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৩ জন বহিষ্কার লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ড আব্দুস সালামকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

আজিজুল হক রাজু মাস্টারকে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী

reporter মো. মাসুদ আলম
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আজিজুল হক রাজু মাস্টারকে দেখতে চায় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই জনপ্রিয় নেতা সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
আজিজুল হক রাজু মাস্টার বর্তমানে ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজু মাস্টার সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নির্বাচিত হলে তিনি ৫৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার নির্বাচনী পরিকল্পনার মধ্যে রয়েছে মাদক সমস্যা দূরীকরণ, বেকারত্ব হ্রাস, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা।
তরুণ সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে তিনি খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং আধুনিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন।
এলাকাবাসীর বিশ্বাস, আজিজুল হক রাজু মাস্টার কাউন্সিলর নির্বাচিত হলে ৫৪ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন। এ কারণেই আসন্ন নির্বাচনে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com