1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
অভিনেত্রী শায়লা সুলতানা সাথী'র শ্লীলতাহানির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

অভিনেত্রী শায়লা সুলতানা সাথী’র শ্লীলতাহানির অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৩, ২:১১ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

ছোটপর্দার অভিনেত্রী শায়লা সুলতানা সাথী’র শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে এক যুবক। অভিনেত্রী নিজেই এই অভিযোগ করেছেন। প্রেমে সাড়া না দেওয়ায় মেহেদী হাসান সৈকত নামের এক যুবক অভিনেত্রী শায়লা সাথী’র স্পর্শকাতর স্থানে হাত দেন বলে জানা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এই শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযুক্ত মেহেদী জবির দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় ভুক্তভোগী শায়লা সাথী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নাট্যকলা বিভাগের ২০১৮ – ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছোটপর্দার অভিনেত্রী শায়লা সুলতানা সাথী ঘটনা সম্পর্কে জানান, এই ছেলেটি অনেক দিন ধরে তাকে জ্বালাতন করছিল। কিন্তু তিনি পাত্তা দিতেন না। বিশ্ববিদ্যালয় দিবসে তিনি শান্ত চত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে ভিডিও করছিলেন। ওই সময় মেহেদী হাসান সৈকত নামে ছেলেটি তাকে পেছন থেকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এর পর তিনি ভয়ে আমার পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করে সৈকত।

জানা যায়, অভিযোগের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত সহকারী প্রক্টরদের সামনে বলেন, আমি ওই মেয়েকে পছন্দ করি। কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না। এরপর সৈকত ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হন। পরে সৈকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আর কিছু বলতে চাননি। ওই ছাত্রীর শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে মারধরের শিকার নাট্যকলা বিভাগের ২০১ ৮- ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিলাস দাস বলেন, আমার ব্যাচমেট বান্ধবী নিজের ছবি ও ভিডিও করছিল। ওই সময় মেহেদী হাসান সৈকত তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। আমার বান্ধুবী আমাকে ভয় পেয়ে বিষয়টি জানালে সৈকত নামে ওই ছেলে আমার গায়েও হাত তোলে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরা দেখে অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শায়লা সুলতানা সাথী বর্তমান সময়ের উঠতি মডেল-অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার শোবিজে পথচলা শুরু। এরপর কাজ শুরু করেন মিউজিক ভিডিও ও নাটকে। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন ছোটপর্দার কাজে। ‘তোকে বউ বানাব’, ‘আই হেট ইউ’, ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ এর মতো নানা জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com