1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তালামীযে ইসলামিয়ার শুভেচ্ছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তালামীযে ইসলামিয়ার শুভেচ্ছা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা এ সরকারের প্রতি শুভেচ্ছা জানাই। আশা করি এ সরকার অগ্রাধিকারের ভিত্তিতে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ও জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি সকল মানুষের নাগরিক অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে।যথাশীঘ্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে এবং দেশকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। নেতৃবৃন্দ শিক্ষাব্যবস্থাসহ সকল ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ রক্ষার জন্যও নতুন সরকারের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com