1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অধ্যাপক পান্না কায়সারের লুকে বিদ্যা সিনহা মিম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

অধ্যাপক পান্না কায়সারের লুকে বিদ্যা সিনহা মিম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন তিনি।

চলতি মাসের ১ তারিখে শুটিং শুরু হলেও আজই প্রথম পান্না কায়সারের লুকে দেখা গেল মিমকে। পান্না কায়সারের লুক মিম নিজেই আজ শেয়ার করেছেন ফেসবুকে। ছবিতে শহীদু্ল্লাহ কায়সারের চরিত্রে অভিনেতা মোস্তফা মনওয়ারের লুকও প্রকাশ পেয়েছে।

মিম সাংবাদিকদের বলেন, ‘পান্না কায়সারের চরিত্রে অভিনয় করার আগে তার সম্পর্কে অনেক জেনেছি। অনেক ইন্টারভিউ দেখেছি, পড়েছি। পরিচালকের কাছ থেকে জেনেছি। এছাড়া শমী কায়সার আপুর কাছ থেকেও জেনেছি পান্না কায়সার সম্পর্কে।’

মিম আরও বলেন, ‘এরকম একজন গুণী মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় ব্যাপার, আমি খুব খুশি। তবে একটা দুঃখবোধও কাজ করছে। তা হচ্ছে তার মতো গুণীর সঙ্গে দেখা হলো না। তার আগেই তিনি চিরবিদায় নিলেন। এই আফসোসটা থেকে যাবে।’

এক প্রশ্নের জবাবে মিম বলেন, ‘পান্না কায়সার রূপে দর্শকরা আমাকে দেখবেন, এটা তো অভিনেত্রী হিসেবে বড় কিছু। আমার দর্শকদের জন্যও বড় চমক। চেষ্টা করছি মন দিয়ে চরিত্রের মধ্যে প্রবেশ করতে।’

মিম বলেন, ‘পান্না কায়সারের লুক প্রকাশ করার পর থেকেই সবার প্রশংসা পাচ্ছি। সবাই ভীষণ পছন্দ করছেন এটি।’
‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

এটি ছাড়াও, মিম অভিনীত নতুন সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরে। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। ভারতের কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে নতুন সিনেমা ‘মানুষ’।

মিম বলেন, `এভাবেই ভালো ভালো সিনেমায় নিজেকে দেখতে চাই।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com