1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
৯ম শ্রেণীর রেজিষ্ট্রেশন ফি নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত আদায় করছে, শাহজাদপুর উপজেলার অধিকাংশ হাইস্কুল গুলোতে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি- নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা খুলনার ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়মের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি শাহজাদপুর চৌকি আদালত: ঝুলছে মামলা, এগোচ্ছে ৩০ কোটি টাকার প্রকল্প! মুলাদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে,নজরুল বর্ষ, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ,গ্রীষ্মকালীন খেলাধুলা, ও নতুন কুড়ি প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা

৯ম শ্রেণীর রেজিষ্ট্রেশন ফি নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত আদায় করছে, শাহজাদপুর উপজেলার অধিকাংশ হাইস্কুল গুলোতে

reporter মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

রাজশাহী শিক্ষা বোর্ড এবছর ৯ম শ্রেণীর রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করে দিয়েছে, নিয়মিত শিক্ষার্থীর জন্য (জনপ্রতি) ৩২২ টাকা এবং বিলম্বিত ফির জন্য অতিরিক্ত ৫০ টাকা।

অথচ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা করে নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ ।

শাহজাদপুর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত আরেক বিদ্যাপীঠ ইব্রাহীম গার্লস স্কুল, পুকুর পাড় মুক্তিযোদ্ধা হাইস্কুল সহ উপজেলার বিভিন্ন হাই স্কুল গুলোতে।

নবম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফির তে কি অতিরিক্ত ফি জন্য শিক্ষার্থীদের কে ৫০০ টাকা করে দিতে বলেছে। যা কিনা রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত থেকে রেজিষ্ট্রেশন ফি এ ২ গুন বেশি।

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির এই সময়ে সাধারণ মধ্যবিত্ত পরিবার গুলো যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে। শাহজাদপুরের মতো জায়গাতে নিজ সন্তানদের কিন্ডারগার্টেন এ না পড়িয়ে সরকারি, আধা সরকারি বিদ্যালয় গুলোতে পাঠাচ্ছে। কিন্তু সেখানেও অতিরিক্ত ফি আদায় করায় মধ্যবিত্ত শিক্ষার্থীদের উপর জুলুম করা হচ্ছে।

“শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও” এই প্রতিপাদ্য আমাদের অধিকাংশ বিদ্যালয়ের মূল ফটকে লেখা থাকলেও বাস্তবতা এখন ভিন্ন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটি মিটিং করেছি,এবং শাহজাদপুর উপজেলা সুপারভাইজার কে দায়িত্ব দেওয়া হয়েছে।

শাহজাদপুর উপজেলা সুপারভাইজার মোঃ মিলন হোসেন বলেনঃ আমরা এরকম কিছু প্রমাণ পেয়েছি, আপনারা আমাদেরকে আরও কিছু প্রমাণ দিন এবং আগামী বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বসবো।

রূপান্তরের আহ্বায়কঃ মোঃ রাতুল বিন হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেনঃ আমি নিজে যেহেতু এ বিদ্যালয়ে থেকেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হইছে তাই নিজ বিদ্যালয় এর প্রতি দায়বদ্ধ এবং শিক্ষার্থীদের বিরোধী কর্মকাণ্ডে অত্যন্ত লজ্জিত।

তিনি আরো বলেনঃ শাহজাদপুরের শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে জাতি আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে তাই এমন কোন কর্মকান্ড করবেন না যে আপনাদের মানহানের কারণ হয়।

শাহজাদপুরে শিক্ষার পরিবেশ যেন মান উন্নয়ন হয় এদিকে উপজেলা প্রশাসনের শিক্ষা প্রতিষ্ঠানে মনিটারিং জোরদার করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com