১৫ আগস্ট গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানার যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। শওকত হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল হোসেন, সালাউদ্দিন মোড়ল, হযরত আলী, শাহীন, মোকছেদুর রহমান মামুন, ছালাম, হারুন, মিলন, রানা, রতন, আনিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।