1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
২শ’ জিম্মির মধ্যে দুই আমেরিকানকে মুক্তি দিয়েছে হামাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

২শ’ জিম্মির মধ্যে দুই আমেরিকানকে মুক্তি দিয়েছে হামাস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

গাজার হামাস শাসকরা শুক্রবার ২শ’ জিম্মির মধ্যে দুই আমেরিকানকে মুক্তি দিয়েছে এবং আরো মুক্তি দেবে বলে ইঙ্গিত দিয়েছে। জিম্মিরা ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলে অপহৃত হয়।

ইসরায়েলি সরকার জানিয়েছে, জুডিথ তাই রানান ও তার মেয়ে নাটালি শোশানা রানান শুক্রবার গভীর রাতে ইসরায়েলে ফিরে এসেছেন।
খবর এএফপি’র।

তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তাদের মুক্তির খবরে ‘অত্যন্ত আনন্দিত’। মুক্তি পাওয়ার পর বাইডেন ওই দুই নারীর সঙ্গে ফোনে কথা বলেছেন।

হামাস বলেছে, তারা তাদের বেসামরিক ‘জম্মিদের মুক্ত করতে কাতার ও মিশরের একসাথে কাজ করছে। আরো মুক্তির ইঙ্গিত দিয়েছে হামাস।’

দুই জিম্মির সঙ্গে গাজা সীমান্তে একজন ইসরায়েলি দূত দেখা করেন এবং ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যান। সেখানে জিম্মিদের পরিবার তাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে।

আমেরিকান মা ও মেয়েকে ৭ অক্টোবর ইসরায়েল-গাজা সীমান্তের কাছে নাহাল ওজ কিবুতজ থেকে আটক করা হয়। তারা ওই সময় ইসরায়েলে ছুটি কাটাতে এসেছিলেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com