1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা

reporter শায়েক আহমদ,মৌলভীবাজার
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ

সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৩ জুন) রাত ৮টায় মুন্সীবাজার পোস্ট অফিস রোডস্থ কুঞ্জ কিশোর ট্রেড সেন্টারের (২য় তলা) হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন কর্মী সংগ্রহ, নিয়মিত কর্মীসভা আয়োজন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থী ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক ও মানবিক কার্যক্রম বৃদ্ধি, মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক চর্চার মাধ্যমে ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলকে একটি শক্তিশালী, কার্যকর ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com