1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হিলি বন্দরে বেড়েছে কাঁচা মরিচের আমদানি, দাম নামল অর্ধেকে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

হিলি বন্দরে বেড়েছে কাঁচা মরিচের আমদানি, দাম নামল অর্ধেকে

reporter তৌহিদুল ইসলাম শামিম, হিলি
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

হিলি (দিনাজপুর), ২৪ আগস্ট অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে অব্যাহতভাবে ভারতীয় কাঁচা মরিচ আমদানি হচ্ছে। তবে নিম্নমানের কারণে এবং অতিরিক্ত তাপে দ্রুত পচে যাওয়ায় এই মরিচের বাজারমূল্য কমতে শুরু করেছে।

২৪ আগস্ট বন্দর এলাকায় ঘুরে দেখা যায়, পাইকারি ব্যবসায়ীরা কাঁচা মরিচের ক্রয়-বিক্রয়ে ব্যস্ত। বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ৫০–৬০ টাকা কম। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত কেজিপ্রতি মরিচের দাম ছিল ১৭০–১৮০ টাকা। গত  বৃহস্পতিবার তা নেমে আসে ১৫০–১৬০ টাকায়। আর সপ্তাহান্তে দাম আরও কমে ১১০–১২০ টাকায় স্থির হয়েছে।

হিলির আমদানিকারক সাহাবুল হোসেন বলেন, “চাহিদার তুলনায় মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারদর দ্রুত নেমে গেছে। তাছাড়া প্রচণ্ড গরমে মরিচ নষ্ট হয়ে যাওয়ায় অনেক সময় ১৮০ টাকার পণ্য ১১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে।”

অন্যদিকে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এমআর জামান বাঁধন জানান, বন্দরে আমদানিকৃত প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলার দরে শুল্কায়ন করা হচ্ছে। ফলে প্রতিকেজিতে শুল্ক দিতে হচ্ছে প্রায় ৩৬ টাকা ৭৮ পয়সা। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য ছাড় করতে পারেন সে জন্য কাস্টমস সব ধরনের সহযোগিতা করছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, আগস্ট মাসের শুরু থেকে শনিবার পর্যন্ত ভারত থেকে মোট ১৬৯টি ট্রাকে প্রায় এক হাজার ৩০৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com