1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে দুই মাদকসেবীর দণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জিরানী বাজারে বক্করের দোকানে মরা মুরগি বিক্রির অভিযোগ কাঁচপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের মুখে ইউএনও বিজিবি কর্তৃক মাদক কারবারীসহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক বিরলে পূবালী ব্যাংক উপশাখার আয়োজনে, পাঁচ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন ফরিদপুরে মাদকসহ আটকের পাঁচ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মানববন্ধন বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্টে দুই মাদকসেবীর দণ্ড

reporter ফারুক হোসেন ,হালুয়াঘাট
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় চোরাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়।
রবিবার (২১ জুন ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হালুয়াঘাট থানা পুলিশের চৌকস টিমের সক্রিয় সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম।
অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে এনামুল হক পিয়াল (৩৭), পিতা-মোজাম্মেল হক হিরু, গ্রাম-কালিয়ানীকান্দা এবং মো. হারুন (৩৫), পিতা-নূর মোহাম্মদ, গ্রাম-উত্তর মনিকুড়া, আটক করে হালুয়াঘাট থানা পুলিশ।
অভিযান পরিচালিত হয় চিলাবিল, জয়িতা-হালুয়াঘাট, গরু বাজার সংলগ্ন এলাকা, শুটকি মহাল সংলগ্ন এলাকা এবং মনিকুড়া টানাব্রিজ সংলগ্ন এলাকায়।
এ সময় ৫০ লিটার দেশীয় চোরাই মদ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বিতভাবে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই তাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com