1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ কেন্দুয়ায় তরল জাতীয় পদার্থ নিক্ষেপ মামলায় পাঁচজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে বিরলে শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু তাজপুরে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অলিউর রহমান সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন কাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, স্ত্রী ও বৃদ্ধা নানিকেও মারধরের অভিযোগ

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

– হাসপাতাল সংলগ্ন ময়লা পুকুর পরিষ্কার

reporter ফারুক হোসেন ,​হালুয়াঘাট (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
​শনিবার হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে “জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” শীর্ষক এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
​র‌্যালিতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ সাকির উল্লাহ, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ ও সাধারণ সম্পাদক বাচ্চু এবং হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত। এছাড়া হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত স্কাউটের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এতে অংশ নেন।
​র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ময়লা পুকুরটি নিজ হাতে পরিষ্কার করেন। দীর্ঘদিন পর স্থানটি পরিচ্ছন্ন করায় এবং ডেঙ্গু প্রাদুর্ভাব হ্রাসে এমন কার্যকর উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদসহ আয়োজকদের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
​স্থানীয়দের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন পুকুরটি পরিষ্কার করার ফলে মশার বংশবৃদ্ধি রোধ হবে এবং এলাকায় ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com