1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
হাতীবান্ধায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত করছেন সেনাবাহিনী  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

হাতীবান্ধায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত করছেন সেনাবাহিনী 

reporter মোঃজাহাঙ্গীর আলম রিকো,লালমনিরহাট 
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তার বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি জিও ব্যাক দিয়ে মেরামত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৯জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেলে রাস্তাটি ভেঙে যায়। গত ৭দিন ধরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতের জন্য কাজ করেন সেনাবাহিনী।

১১ আগস্ট দুপুরে বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি মেরামত শেষ হলে পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, এএফডব্লিউসি, পিএসসি, জি, কমান্ডার, ৬৬ আর্টিঃ ব্রিগেড ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা।

স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন, রাস্তা ভেঙে যাওয়ার পর আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের তৎপরতায় আজ আমরা স্বস্তি পাচ্ছি। দ্রুত কাজ শেষ হওয়ায় ফসলও রক্ষা পাবে।

স্থানীয় আরিফা বেগম বলেন, আমাদের খুব ভালো লাগছে, সেনাবাহিনী কাজ করছে। ঘরে পানি ঢুকে তলিয়ে আছে, রাস্তা ভেঙে যাওয়ায় বাইরে বের হওয়া যায় না। এখন সেনাবাহিনী রাস্তা মেরামত করে দিচ্ছে আমরা খুব খুশি।

সিংগীমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছেন এজন্য সিংগিমারী ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শামীম মিঞা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও হাতীবান্ধা উপজেলা প্রশাসন বন্যায় ভেঙে যাওয়া রাস্তাটি  যৌথভাবে মেরামত কাজ করেছেন। এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com