1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সৌদি প্রবাসীদের টাকা আত্মসাতের অভিযোগ দেবিদ্বারের কাউসার হামিদের বিরূদ্ধে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সৌদি প্রবাসীদের টাকা আত্মসাতের অভিযোগ দেবিদ্বারের কাউসার হামিদের বিরূদ্ধে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এলাহাবাদ ইউনিয়নের বাসিন্দা প্রবাসী কাউসার হামিদের বিরুদ্ধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কাজের প্রলোভন দেখিয়ে বড় অংকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমানে সৌদি আরবের জুবাইল এলাকায় অবস্থানরত কাউসার হামিদ বিভিন্ন বাঙালি প্রবাসীর কাছে নতুন কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ করে তা আত্মসাৎ করছেন। ভুক্তভোগী প্রবাসী মেহেদী হাসান নয়ন অভিযোগ করে জানান, নতুন চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা নেন কাউসার হামিদ। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো কাজের ব্যবস্থা না করে তিনি টাকা ফেরত দেননি। নয়ন আরও দাবি করেন, তাদের মধ্যকার কথোপকথনেও প্রতারণার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে, যা অভিযোগের প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউসার হামিদ আওয়ামী লীগ নেতা রাজি ফখরুল এবং কুমিল্লা ৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ এর সাথে রাজনীতির সূত্রে সক্ষতা ছিল। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও ছিল তার গভীর সম্পর্ক। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com