কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ক্যাম্প মোড় এলাকায় ৯ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ এক কথিত মাদক কারবারিকে স্থানীয় জনতা আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এলাকাবাসী ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।