মোঃ আব্দুল কাদির রাজু, দক্ষিণ সুরমা, সিলেট: সিলেটের হলি গ্রুপের পক্ষ থেকে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনরত স্বেচ্ছাসেবক ছাত্রদের ব্যবহারের জন্য কটি প্রদান করা হয়। আজ রবিবার ১১ আগস্ট বিকেল ৩ টায় নগরীর জিন্দাবাজার হলি গ্রুপের অফিস কক্ষে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের হাতে কটি প্রধান করেন, সিলেট শেইড ট্রাস্ট এর চেয়ারম্যান, দিলওয়ার হোসাইন ও হলি গ্রুপের এর সিও শাহেদ আহমদ।
এ সময় শেইড ট্রাস্টের চেয়ারম্যান দিলওয়ার হোসাইন বলেন, ছাত্রজনতার ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে, ছাত্ররা যেভাবে দেশ মেরামত করার কাজ করছে, তাদের পাশে আমাদের সবাইকে দাড়াতে হবে, তাহলেই সম্ভব হবে ছাত্রজনতার আকাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ বিনির্মান করা।
এসময় ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন জাকির, এম.সি কলেজের পলিটিকাল সায়েন্সের শিক্ষার্থী মিজানুর রহমান।