1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিলেটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শুক্রবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সিলেটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন শুক্রবার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ

সিলেট ব্যুরো : আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা সিলেটের আয়োজনে ও বিশুদ্ধ কুরআন শিক্ষার প্রতিষ্ঠান মা’হাদুল কুরআন ওয়াস-সুন্নাহ সিলেটের উদ্যোগে ৩য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন-২০২৪ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী ছাহেবদের অংশগ্রহণে সিলেট মহানগরীর তেমুখি পয়েন্টে শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমআ থেকে রাত ১১ টা পর্যন্ত এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।  তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ ঈদি শাবান, তানজানিয়া, শায়খ ড. সালাহ মুহাম্মদ সুলায়মান, মিশর, ক্বারী শায়খ আহমদ হিজা, আফ্রিকা, ক্বারী শায়খ সানাদ আব্দুল হামিদ, মিশর, ক্বারী শায়খ আব্বাস উদ্দীন, বাংলাদেশ। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক খন্দকার আব্দুল মোক্তাদির, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এড. এহসানুল মাহবুব জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে ইসলামী সংগীত গাইবেন নাশিদ শিল্পি শালিন আহমদ ও শেখ এনাম সিলেট। এছাড়া সম্মেলনে ইলমুত তাজবিদ ওয়াল ক্বেরাআত কোর্স সম্পন্নকারীদের সনদপত্র ও সম্মাননা পাগড়ী প্রদান করা হবে। বিশ্বের সেরা ক্বারীদের নিয়ে আয়েজিত এ সম্মেলনে কোরআন পিপাসুদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি শায়খ কাউসারুজ্জামান গণি ও সেক্রেটারি মাওলানা ক্বারী আব্বাস উদ্দীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com