পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব। সমাজে শান্তি, ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
স্থানীয়দের কাছে একজন মানবিক, সৎ ও উন্নয়নমুখী চেয়ারম্যান হিসেবে পরিচিত নাহিদ আহমেদ তরফদার ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোয় তিনি এলাকায় আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
শেষে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।