1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাতকে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনে সড়ক অবরোধ, চাঁদা দাবির অভিযোগে একজন লাঞ্ছিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে লেগুনা মালিক-শ্রমিকদের মানববন্ধন পৌর নির্বাচনে ভোটারদের মন জয়ে দিনরাত কাজ করছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান রাসেল আহমেদ মাসুদ গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু কাজিরহাট জমি সংক্রান্তবিরোধের জেরে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম।গ্রেফতার ২ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন বরইতলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ। চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় ৭ দফা দাবী আদায়ে শ্রমিক আন্দোলন ৩য় দিনে গড়িয়েছে

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

reporter শেখ হাচান
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ

ফরিদপুরের সালথা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আল মুহাম্মদ আল ফাহাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্যা, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা।

সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সংঘাত নিরসন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এসব বিষয়ে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন এবং গুজব প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com