বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী গোহাটি মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। গত ৮ আগষ্ট শনিবার বিকেলে ফুলবাড়ী ইয়ং স্টার ক্লাবের আয়োজনে এবং বগুড়া জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু জাফরের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান বুলবুল, সারিয়াকান্দি উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, সারিয়াকান্দি উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ছামছুল, যুগ্ম আহবায়ক জাহিদুল, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফায়েত সাজ্জিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আলী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আলফা ওয়ারিয়র্স এফসি বনাম ইনায়া ওয়ারিয়র্স এফসি। খেলায় ১-১ গোলে দুই দল সমতায় আসেন।