1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সারিয়াকান্দির ফুলবাড়ীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নালিতাবাড়ীতে ইয়াবাসহ দুই ছাত্রদল নেতা ও তাদের সহযোগী আটক পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান থেকে নগর প্রশাসনের শীর্ষ দায়িত্বে শওকত হোসেন সরকার সারিয়াকান্দির ফুলবাড়ীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ (ষাট) কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধার নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে উলফার চরম মাফিয়াতন্ত্র জাহানাবাদে নারীদের উদ্যোগে সজিনা ও বস্তায় আদা চাষ: ‘খামারি’ অ্যাপসে সুষম সার ব্যবহারে উঠান বৈঠক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান

সারিয়াকান্দির ফুলবাড়ীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

reporter মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী গোহাটি মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। গত  ৮ আগষ্ট শনিবার বিকেলে ফুলবাড়ী ইয়ং স্টার ক্লাবের আয়োজনে এবং বগুড়া জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু জাফরের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান বুলবুল, সারিয়াকান্দি উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, সারিয়াকান্দি উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ছামছুল, যুগ্ম আহবায়ক জাহিদুল, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফায়েত সাজ্জিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আলী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আলফা ওয়ারিয়র্স এফসি বনাম ইনায়া ওয়ারিয়র্স এফসি। খেলায় ১-১ গোলে দুই দল সমতায় আসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com