1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৎস্যজীবীদের অধিকার বাস্তবায়নে দিরাইয়ে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আগৈলঝাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ,স্বামীসহ স্বজনদের বিরুদ্ধে মায়ের মামলা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে কুমিল্লায় মাদক সেবনের সময় যুবদল নেতা গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে সাজা মামলা-কারাবাসের অন্ধকারে হারাননি পথ—মানুষের ভালোবাসায় ফিরে আসছেন ভি.পি. জহির” ​মির্জাগঞ্জে বার্ড-এর কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের গ্রাম অরিয়েন্টেশন ও সংগঠন সৃজন স্বেচ্ছাসেবক দল নেতা আবির ও সাংবাদিক সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কাশিমপুরে অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য, নেতৃত্বে ওসি খালিদ শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট বুধবার ফেনীতে প্রতিবন্ধী বেলাল মেয়ে নিশু ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা; থানায় মামলা বখাটে ইমন পালাতক

মৎস্যজীবীদের অধিকার বাস্তবায়নে দিরাইয়ে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে 

reporter ​শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ

মৎস্যজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় মৎস্যজীবী ও জাতীয় সমবায় মৎস্যজীবী সমিতির উদ্যোগে এক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বেলা আড়াইটায় দিরাই উপজেলার পেরুয়া চকবাজার এলাকায় বিধান চন্দ্রের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ইসলাম আলী। জাল যার, জলাশয় তার,এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি বলেন, মৎস্যজীবীরা হাড়ভাঙা খাটুনি দিয়ে দুমুঠো ভাতের সংস্থান করেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক দরিদ্র জেলের পক্ষে নিজস্ব জাল কেনাও সম্ভব হয়ে ওঠে না। সরকারের উচিত সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করে এই প্রান্তিক জনগোষ্ঠীকে সহযোগিতা করা। একইসঙ্গে তিনি সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, দেশে প্রায় দুই কোটি মৎস্যজীবী রয়েছেন, যারা অর্জিত বৈদেশিক মুদ্রা ও রাজস্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, দেশে প্রচলিত আইন থাকা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা নিবন্ধন ও সমিতি ছাড়াই জোরপূর্বক জলমহাল লিজ নিচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন ছাড়া কাউকে জলমহাল লিজ দেওয়ার সুযোগ নেই, এই আইনের কঠোর বাস্তবায়নের দাবি জানান তিনি।

​দক্ষিণাঞ্চলের জেলেদের মতো সুনামগঞ্জের জেলেদেরও মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, “দক্ষিণাঞ্চলের জেলেরা চার মাস ভিজিএফ চাল পেলেও সুনামগঞ্জের জেলেরা এই সুবিধা থেকে বঞ্চিত। সুনামগঞ্জের হাওর এলাকার জেলেদের অনতিবিলম্বে এই ভিজিএফ সুবিধার আওতায় আনার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

​সহ-সভাপতি আরও উল্লেখ করেন, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির শতকোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতার কারণে অসহায় মৎস্যজীবীদের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। এই জটিলতা নিরসনে জাতীয় সমবায় মৎস্যজীবীর চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে একটি ট্রাস্ট গঠনের মাধ্যমে দেশের দরিদ্র ও অসহায় মৎস্যজীবীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, কেন্দ্রীয় সহসভাপতি সোলাইমান আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট জমির উদ্দিন বাবুল, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, মোসাদ্দেক আলী ও নোমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবী নেতারা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com