1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক

reporter আব্দুল রহিম,সাতক্ষীরা 
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিলকুড়া গ্রামে গভীর রাতে এক চাঞ্চল্যকর ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় ডাকাত দল দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলেও গ্রামবাসীর জোরালো ধাওয়ার মুখে তারা লুট করা মালামাল ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৩টার পর একদল সশস্ত্র ডাকাত সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে ডাকাতি শেষে মালামাল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে। জনতার ধাওয়া খেয়ে নিজেদের বাঁচাতে ডাকাত দলের সদস্যরা দুই রাউন্ড গুলি বর্ষণ করে এলাকায় ভীতির সৃষ্টি করে।

তবে গুলির তোয়াক্কা না করে গ্রামবাসী আরও ঐক্যবদ্ধ ও জোরালোভাবে তাদের ধাওয়া অব্যাহত রাখলে একপর্যায়ে ডাকাতরা ডাকাতিকৃত মালামাল ঘটনাস্থলেই ফেলে রেখে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়।

ঘটনার পর পরই গ্রামবাসী দেবহাটা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দেবহাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া উদ্ধারকৃত মালামাল জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com