1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল বিতরণ বন্যাকবলিত এলাকায় মেরিনারদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ বন্যাকবলিত এলাকায় মেরিনারদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহে অ্যাপসের মাধ্যমে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বিচারকদের সুস্থতা নিশ্চিত করতে টেবিল টেনিস সেট ও ট্রেডমিল দিল বিসিসি ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে বিতর্কের কেন্দ্রে আজাদ প্রোডাক্টসের এমডি আবুল কালাম আজাদ, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ

রাজধানীর পল্টনে আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে এক জ্যেষ্ঠ সাংবাদিককে লাঞ্ছনা, মারধর, মোটরসাইকেল ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান সুমন নয়া পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৭৯, তারিখ: ১৯/০৭/২০২৬) করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান সুমন একটি সরকারি অফিসে প্রয়োজনীয় কাজে যাওয়ার আগে রাস্তার পাশে তার মোটরসাইকেলটি রাখেন। পরে আজাদ সেন্টারের নিরাপত্তাকর্মী এসে জানান, প্রতিষ্ঠানের মালিক তাকে ডাকছেন। সেখানে গেলে আবুল কালাম আজাদ মোটরসাইকেল রাখার বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, একপর্যায়ে তাকে গালিগালাজ করা হয়, গায়ে হাত তোলা হয়, মোটরসাইকেল ও হেলমেটে আঘাত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদের ছেলে জিয়া মুঠোফোনে বলেন, আমার বাবার বয়স ৭০ বছরের বেশি। বয়সজনিত কারণে তিনি বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেননি।
এদিকে, অভিযোগের পর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ভুক্তভোগী ও সচেতন নাগরিকদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, অতীতেও আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনগত জটিলতা ও অভিযোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তই আইনি সত্য হিসেবে বিবেচিত হবে।
সচেতন মহলের বক্তব্য, আইনের দৃষ্টিতে সবাই সমান। ব্যক্তি যতই প্রভাবশালী হোন না কেন, কোনো অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত এবং আইনের শাসন নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com