সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ আখড়া বাজার সংলগ্ন বিজয় চত্বর মোরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এড.শেখ মাসুদ ইকবাল (এপিপি),সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সম্পাদক সোহেল চৌধুরী কোষাধক্ষ্য শফিকুল ইসলাম ফকির মতি দৈনিক ঘোষণা জেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন মাসুম সহ উপস্থিত সাংবাদিক বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত সভাপতি তার বক্তব্য বলেন সাংবাদিক হলো জাতির মেরুদণ্ড এক সপ্তাহ যদি সাংবাদিকগন নিউজ বন্ধ করে দেয় দেশ তাহলে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। সাংবাদিক তুহিন কে যে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এটা কোন পশুর পক্ষেও সম্ভব না আর এই হত্যাকাণ্ড শুধু সাংবাদিকদের জন্য নয় পুরো দেশের জন্য অশুভ সংকেত তাই অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিক তুহিনকে যে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে এমন ঘটনা বিরল এ ঘটনা সমগ্র দেশের গণমাধ্যমের জন্য একটি ভয়ঙ্কর বার্তা। সকল বক্তৃতারা
অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।