1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিক আলমগীর মানিকের বিরুদ্ধে মিথ্যা প্রচার: তদন্ত দাবি সচেতন মহলের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সাংবাদিক আলমগীর মানিকের বিরুদ্ধে মিথ্যা প্রচার: তদন্ত দাবি সচেতন মহলের

reporter কামরুল ইসলাম রাঙামাটি প্রতিনিধি
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলার পরিচিত মুখ, অনুসন্ধানী সাংবাদিক আলমগীর মানিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাংবাদিক সমাজ।

আলমগীর মানিক দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। বিশেষ করে রাঙামাটি অঞ্চলের দুর্নীতি, অপরাধ এবং উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়মের বিষয়ে নিয়মিতভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছেন। তার প্রকাশিত রিপোর্ট বহু সময়েই বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করেছে।

সাংবাদিক মানিক জানান, সম্প্রতি একটি সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করছে।

তিনি বলেন, যত চাপ আসুক না কেন, আমি সত্য প্রকাশের কাজ থেকে পিছপা হব না। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব।

এদিকে রাঙামাটির একাধিক সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, একজন সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার কেবল ব্যক্তি নয়, বরং মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি বিভিন্ন মহল মনে করছেন, অনুসন্ধানী সাংবাদিকদের নির্যাতনের মাধ্যমে ভয় দেখিয়ে সত্য গোপন রাখার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com