1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি

reporter ফয়সাল, সাভার
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

সাংবাদিকতা একটি মহৎ ও দায়িত্বপূর্ণ পেশা। সমাজের অব্যবস্থা, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের বিরুদ্ধে তথ্য-ভিত্তিক প্রতিবেদন তৈরি করে সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকেন। তবে এই পেশায় জড়িতদের জন্য রয়েছে নানান রকম হুমকি ও ঝুঁকি। বাংলাদেশসহ অনেক দেশে সাংবাদিকরা নির্যাতনের শিকার হলেও অধিকাংশ ঘটনায় বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিকদের কাজের পরিবেশকে দিন দিন আরও বিপদজনক করে তুলছে।

সাংবাদিকদের ওপর নির্যাতনের ধরন

১. শারীরিক নির্যাতন: রিপোর্ট করতে গিয়ে অনেক সাংবাদিক মারধর, অপহরণ বা হত্যার শিকার হন।

২. মানসিক নির্যাতন ও হুমকি: ভয়ভীতি দেখানো, হুমকিমূলক ফোন, গোপন নজরদারি এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।

৩. আইনি হয়রানি: ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা আইনের অপপ্রয়োগ করে মিথ্যা মামলা দেওয়া হয়।

বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা ও চাপ বাড়ছে, যার পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা ও বিচারহীনতার সংস্কৃতি।

একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোন সরকারই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নি। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের সকল সাংবাদিক সমাজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। তাই পেশাগত সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তার পেশাগত দায়িত্ব পালনকালে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

এ অবস্থায় সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com