1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এর উদ্যোগে ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসীন আহমেদ স্বপনের পরিচালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ নিউজ এডিটর গিল্ডসের সভাপতি বাদল চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি- বাচসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, ডিইউজে’র সদস্য হুমায়ুন কবির, বিশ^ মিডিয়ার সম্পাদক আব্দুল খালেক লাভলু, সাহেদ আহাম্মদ, বিসিআরসি’র সাংগঠনিক সম্পাদক হাফেজ এস এম মহিউদ্দিন, প্রশান্ত কুমার দাস, মাকসুদুল আলম রবি, নিউজ২১ এর সিইও রনি মজুমদার, সিনিয়র সাংবাদিক খালেদ মাহমুদ রকি, দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মো. কামাল হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক মো. জসীম উদ্দিন, নির্বাহী সম্পাদক মো. আশিকুর রহমান, নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ডেমরায় ইস্টার্ন হাউজিং প্রজেক্টে যারা আওয়ার বাংলাদেশ পত্রিকার সাংবাদিকদের শারীরিক নির্যাতন করেছে তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com