1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সদরপুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে ফ্যাসিস্ট আঃ লীগের অন্যতম দোসর মুনিরের বিরুদ্ধে সীমাহীন অভিযোগ উঠেছে বান্দরবানে পার্বত্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। বান্দরবানে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত। সবুজ বাউফল গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের হাতে সহস্রাধিক গাছের চারা গাজীপুরে ‘গৌরবের জুলাই-২০২৬’ শীর্ষক আলোচনা বান্দরবানে আলীকদমের নতুন উদ্যোক্তার বাগানে অনাকাঙ্ক্ষিত হামলা। মোহনপুরে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়ার সংবাদ ঘোষণা পত্রিকায় প্রকাশ হওয়ায় শিশু দুটিকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি ডিএনসির অভিযানে উদ্ধার ২টি টাপেন্টাডল ট্যাবলেট

সদরপুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৩

reporter সুমন কুমার সাহা,
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

(ফরিদপুর সদরপুরে বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
​আজ (২১ জুলাই মঙ্গলবার) উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হঠাৎ করে চালু থাকা পল্লী বিদ্যুতের একটি মেইন তার বসতঘরের টিনের চালের ওপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর ও চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ঘরে থাকা চারজন সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বর (৩০) কে মৃত ঘোষণা করেন। বাকি সেখ ওবাইদুর( ৪০) মিঠু মাতুব্বর (৩৫) মিঠুর স্ত্রী হেনা আক্তার (২৫) এদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদরপুর পল্লী বিদ্যুতের এ জি এম শহিদুল ইসলাম বলেন, ঐ সংযোগ থেকে জি,আই তার দিয়ে অবৈধ সংযোগ নেওয়ার কারনে এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

​এ বিষয়ে সদরপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে তার ছিঁড়ে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় এলাকায় চরম শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com