1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ডিলারের অর্থদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ডিলারের অর্থদণ্ড

reporter রোজিনা আক্তার তিশা, স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির অভিযোগে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে পরিচালিত অভিযানে আবু সালেহ নামের ওই ডিলারকে দোষী সাব্যস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা সারের নমুনা পরীক্ষা করে তা ভেজাল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে ওই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সার ডিলারদের কৃষকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করতে এবং সরকারি বিধিবিধান মেনে সার বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান বলেন, ভেজাল সার শুধু কৃষকের ক্ষতি করে না, বরং মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি। আমরা মানসম্মত ও নিরাপদ সার সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান কৃষি বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। স্থানীয় কৃষকদের আশা, ভেজাল সারের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কার্যক্রম চালু থাকলে নিরাপদ সার সরবরাহ নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com