1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শাহজাদপুরে খাল খনন শেষে ২০লক্ষ ৫৭হাজার ৯৪টাকা ফেরত দিলেন ইউ এনও - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বর্ষা উৎসব ১৪৩৩’অনুষ্ঠিত, ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র পরিদর্শন মুলাদীতে অযত্ন-অবহেলায় ঐতিহাসিক উন্নয়ন কাজের নামফলক, সংরক্ষণের দাবি প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত পায়ের মোজায় বিশেষ কৌশলে লুকানো ২ হাজার ইয়াবাসহ আটক ১ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ আটক ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান – চলাচলে চরম ভোগান্তি

শাহজাদপুরে খাল খনন শেষে ২০লক্ষ ৫৭হাজার ৯৪টাকা ফেরত দিলেন ইউ এনও

reporter মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যতিক্রমী এক নজির স্থাপন করলেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক,জনাবা সাবরিনা শারমিন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি এবং মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডঃ এম.এ.মুহিত এম.পির সার্বিক দিক নির্দেশনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক,জনাবা সাবরিনা শারমিনের সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত গাড়াদহ ইউনিয়নের মশিপুর বাজার সংলগ্ন ছোট ব্রীজ হতে লালপুর পর্যন্ত পুর্ণঃখাল খননের কাজ শেষ করা হয়েছে।

পুর্ণঃখাল খনন কাজ করতে গিয়ে সরকারের কিছু খাস জমি উদ্ধার হয়েছে। অবৈধভাবে দখল করে থাকা ১০টি বাড়ি এবং একটি দোতলা মার্কেট উচ্ছেদ করা হয়েছে ।

পুর্ণঃখাল খননকৃত করতোয়া নদীর সাথে সংযুক্ত হওয়ায় খালে প্রাণের স্রোত ফিরে পেয়েছে। সুষ্ঠুভাবে শতভাগ কাজ সম্পন্ন করেও ২০ লাখ ৫৭ হাজার ৯৪ টাকার সরকারি কোষাগারে জমা দিয়ে নজির স্থাপন করেছেন। পুর্ণঃখাল খননের নন ওয়েজ অংশের টাকা থেকে ৬ ফুট ডায়ার ১৬ টি আর.সি.সি রিং পাইপ ২টি স্থানে বসানো হয়েছে এবং ৭১৪ টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে।

সরিষাকোল গ্রামের বাসিন্দা,মোঃজাহাঙ্গীর হোসেন (৪৫) পুর্ণঃখাল খনন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন,এবং মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মাকড়কোলা গ্রামের বাসিন্দা মোঃফারহান খানঁ ফাহিম (৪৭) বলেন, আমার জীবনে এই খালে প্রথমবারের মতো বর্ষার পানি দেখলাম এর আগে খালটি সম্পূর্ণ বন্ধ ছিল, সরকারের প্রধানের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই।

মশিপুর গ্রামের মোঃ রাহাত খাঁন (৪৮) জানান, ২০বছর আগে এইখালে বর্ষার পানি আসতো, তখন নৌকা যাতায়াত করত। কিন্তু দীর্ঘ ১৬-১৭ যাবৎ খালটি কিছু কিছু অংশ বিভিন্ন জনের দখলে থাকায়, এবং খাল কোন খবর না হয় বর্ষার পানি আসতো না।বর্তমানে খাল পুনঃখনন হওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকার প্রধান কে ধন্যবাদ জানান। পুর্ণঃখাল খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকা কে দৃষ্টিনন্দন করায় শাহজাদপুর বাসীর মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com