সারা দেশের ন্যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আনন্দ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা ২০২৫, মুকসুদপুর উপজেলায় এবছর ২৯৮টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও তাঁর অনুসারীরা এক মন্ডপ থেকে আরেক মন্ডপ ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করছেন, এবং পূজারীদের বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন, পূজা পালনে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। কেন্দ্রীয় বিএনপির এ নেতা ৭মী, ৮মী ও ৯মী তে সকাল থেকে গভীর রাত পর্যন্ত, বিভিন্ন ইউনিয়নের শতাধিক মন্দীরে শশরীরে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটির হাতে বেগম খালেদাজিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা উপহার তুলে দেন। আর সময় সল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল মন্দিরে নিজে যেতে পারেন নাই, সে সব মন্দিরে তার পক্ষে স্থানীয় বিএনপি নেতা কর্মী পূজারীদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা পালনে তাদের পাশে গিয়ে দাঁড়ান।
বিশিষ্ট সমাজসেবক, মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কৃতি সন্তান, সৌদী প্রবাসী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দীন মিয়া নিজ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে তাঁর প্রতিনিধি দিয়ে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর শুভেচ্ছা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রিতি উপহার (নগদ অর্থ) পূজা উদযাপন কমিটির হাতে তুলেদেন। এ সময়ে শাহাবুদ্দিন মিয়া এক ভিডিও বার্তার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং সেলিমুজ্জামান সেলিমকে একটি বারের জন্য হলেওধানের শিষ প্রতিকে, ভোট দিয়ে অবহেলিত মুকসুদপুর/কাশিয়ানী বাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের প্রতি অনুরোধ করেন।