1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেসবুকে অপপ্রচার ও পুলিশ ফাঁড়িতে মিথ্যা অভিযোগের দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান গৌরনদীতে দুঃস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী এআই দিয়ে এমপি শাহাদাত হোসেন সেলিমের কুরুচিপূর্ণ ছবি প্রকাশের প্রতিবাদে কাঞ্চনপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল কারিতাসের উদ্যোগে বন্যহাতি মোকাবেলায় করণীয় বিষয়ে টাস্কফোর্স সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সাভারে অভিযানের পরও বন্ধ হয়নি অবৈধ সীসা উৎপাদন: ঝুঁকিতে জনস্বাস্থ্য, হুমকিতে পরিবেশ হালুয়াঘাটে ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, এক ব্যক্তিকে কারাদণ্ড গুমের শিকার পরিবারগুলোর জন্য নতুন বিভাগ গঠনের উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার ভারী বর্ষণে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধস ও বন্যার শঙ্কা

শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার

reporter শরীয়তপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ

শরীয়তপুর সদর উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগে পালং মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। আহত শিক্ষার্থীর বাবা শওকত হাওলাদার বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী বাদশা ফয়সাল পালং তুলাসার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। গত ৭ জুলাই ২০২৬ তারিখে বিদ্যালয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুর পৌর এলাকার ঈদগাহ মাঠের পূর্ব পাশে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তার পথরোধ করে।

অভিযোগে বলা হয়, পরীক্ষার সময় উত্তরপত্র দেখাতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় রাঘব বাঈন (১৫) ও আহসান মাহমুদ আয়ান (১৫) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধারণ হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসতে পারে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা শওকত হাওলাদার (৫৫), পিতা- মৃত অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাং- চরবেদভেদ, ডাকঘর- ধানুকা, থানা- পালং, জেলা- শরীয়তপুর, অভিযুক্ত রাঘব বাঈন (১৫) ও আহসান মাহমুদ আয়ান (১৫) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে পালং মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com