ভারী বর্ষণে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধস ও বন্যার শঙ্কা
বৈরী আবহাওয়া ও টানা ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত শনিবার (৪ জুলাই) থেকে থেমে থেমে ভারী বর্ষণে পাহাড়ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নের কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের মেরুং হেডকোয়ার্টার নামক স্থান আংশিক প্লাবিত হয়েছে। বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকলে দীঘিনালাসহ সাড়া দেশের সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ যেকোনো সময় বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।